কক্সবাজারের উখিয়ায় বিজিবির সদস্যরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার প্যাকেট বার্মিস সিগারেট ও ২৬৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে।

রোববার (১২ফেব্রুয়ারী) দুপুর ২ ঘটিকার সময় পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে এ মাদক দ্রব্য উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৯ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। কক্সবাজার ৩৪ বিজিবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এমই