খুলনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ইলিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ফরহাদ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ৩টা ৪৫ মিনিটে জেলার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনে এ ঘটনা ঘটে।
র্যাব- ৬ এর মুখপাত্র এম এম শাকিলুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
কেএইচ





