কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা চরমপন্থীদলের সদস্য ছিলেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মজিদ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহতদের চরমপন্থী দলের সদস্য বললেও তাদের নাম-পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে তারা জড়িত ছিলেন সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাননি এই র‌্যাব কর্মকর্তা।

ঘটনাস্থল থেকে চারটি গুলি ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ইবনে মজিদ জানান।

এমই