নাটোরের লালপুর উপজেলার পালিদহ এলাকায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের উল্টো করে পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, সকালে এলাকাবাসী উল্টো করে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির দু’পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর এভাবে পুঁতে রেখেছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





