চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া এলাকা থেকে রায়হান মিয়াজী (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা রায়হানকে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

বুধবার বিকেলে ঐ বাড়ি থেকে রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান পুলিশ।

রায়হান মিয়াজী ওই এলাকার হারুন অর রশিদ মিয়াজীর ছেলে। তিনি ইলেক্ট্রিকমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

সদর থানা পুলিশের উপ পরিদর্শক রাশেদুল ইসলাম রাশেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রায়হানের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জনান, রায়হান রবিবার পরিবারের লোকজনের সঙ্গে শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর নানাবাড়িতে যান। এদিন পরিবারের অন্য সদস্যরা সেখানে থেকে গেলেও তিনি রাতেই বাড়ি চলে আসেন। পরে বুধবার লাশের গন্ধ পাওয়ায় এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান রাশেদুল ইসলাম রাশেদ।

এআই