ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়া এলাকা থেকে নয়টি তাজা হাত বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব- ৬ এর কোম্পানি কমান্ডার মেজর কুতদর-ই-খোদা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টহলদল ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ থেকে নয়টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো এখানে রাখা ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে।

কেএইচ