সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে শনিবার সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতির গাজীপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ সাংবাদিক সমিতির গাজীপুর জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, ইকবাল আহমদ সরকার, এমএ ফিরোজ লাভলু, একে এম রিপন আনসারী, গাজীপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এসএম রিপন শাহ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোকলেসুর রহমান প্রমুখ।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই