টাঙ্গাইলের শ্যামার ঘাটে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মুজিবুর রহমান শেখ (৪০) নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। মুজিবুর রহমান শেখ সদর উপজেলার কাশিনগর গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে।
শুক্রবার ভোরে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়ে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় মারা যান।
নিহতকে ‘চরমপন্থী’ দাবি করে টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, ভোর চারটার দিকে চরমপন্থী দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়।
উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মুজিবুর গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এআই





