গাইবান্ধার সাদুল্যাপুরে সুমন মিয়া (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
ওই যুবক উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজি গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে সুমন মিয়া বিষ পান করে আত্মহত্যা করেছে।
তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি বলে জানান সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস।
এআর





