ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় শনিবার রাতে অভিযান চালিয়ে এক বিএনপি ও তিন জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় অভিযানে সদর উপজেলা থেকে এক বিএনপি কর্মী ও হরিণাকুন্ডু উপজেলা থেকে তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে আরো আট জন, শৈলকুপা উপজেলা থেকে চার জন, কালীগঞ্জ উপজেলা থেকে দুই জন, মহেশপুর উপজেলা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এআর