জেলার টঙ্গীর মধ্য আরিফপুর এলাকা থেকে আনুমনিক ২৪ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ।
বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার সময় একটি বাণিজ্যিক ভবনের সামনে থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন বলেন,সকালেই কোনো একটি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ে ওই যুবক। এরপর স্থানীয়দের গণপিটুনীতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত যুবকের লাশ বর্তমানে টঙ্গী থানা হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান ওসি।
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এমআর





