নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এরশাদ মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাঁট এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বাইকেরছড়া এলাকার দিলাত মিয়ার ছেলে।

 ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, দুপুরে গোলাকান্দাইল হাঁট এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পার হচ্ছিলেন এরশাদ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসময় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকসহ চালক কামাল মিয়াকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ওএফ