রাজশাহী বিভাগের আট জেলায় বিএনপির ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রোববার হরতালের ১ম দিনে র্যাবের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, রোববার সকাল ৭টার দিকে রাজশাহী কলেজের সামনে হরতালের সমর্থনে রাস্তার ওপর আগুন ধরিয়ে পিকেটিং করে ছাত্রশিবির কর্মীরা। এ সময় র্যাবের একটি টহল গাড়ি এলে শিবিরকর্মীরা গাড়িটি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। ককটেলটি গাড়ি থেকে দূরে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইআর





