জমি সংক্রান্ত বিরোধের জের ধরেঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দু'জনকে আটক করেছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মহারাজপুর গ্রামের মোস্তফা ও আইসাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুর ১টার দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে হযরত আলী, হারুন ও নজরুলসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত হান্নান ও আশরাফুল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





