মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে বেলাল হোসেন নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাপুর এলাকার বাবুল মিয়ার কলোনি থেকে তার লাশটি উদ্ধার করা হয় বলে জানান, মোস্তফাপুরের ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ।

নিহত বেলাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাগাডাইয়া গ্রামের মনুয়া হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার কলোনিতে ঘর ভাড়া করে বসবাস করতেন।

জানা গেছে, শনিবার ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় বেলালের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা তাকে ও ইউপি চেয়ারম্যানকে খবর দেন।

পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এআর