বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দ্রুত সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দ্রুত সংসদ নির্বাচন দিন। এতে প্রমাণ হবে আপনারা কতটা গণতান্ত্রিক।’
বুধবার এক বিবৃতিতে প্রাক্তন রাষ্ট্রপতি এ দাবি জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল দেখে মনে হয়েছে, শতকরা ৯৫ ভাগের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে। যদি এটা সত্যই হয়, তা হলে নির্বাচনকালীন সময়ে কিছুদিনের জন্য সরকার থেকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। নির্বাচনে সংসদ পুনর্গঠন পথে সরকারের নৈতিক বাধা কোথায়?
এম আর





