দিনাজপুরের হিলি সীমান্তের ইসলামপুরে বৃহস্পতিবার সকাল ১০টায় তিরানব্বই হাজার মাথা ব্যথানাশক ভারতীয় লিমুসলিড বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিজিবির একটি টহল দল সীমান্তের ইসলামপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের ঢোপের মধ্য থেকে বড়িগুলি জব্দ করে।
উদ্ধার হওয়া বড়িগুলোর সিজার মূল্য ১৮ লাখ ৩৬ হাজার টাকা। বড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এআর





