আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা জেলা ছাত্রলীগের বিবাদমান ২ গ্রুপের সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে মাগুরা সরকারি কলেজে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মীর রুবেল হাসানের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মাগুরা সরকারি কলেজ মাঠে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ ক্যাম্পাসে পুলিশ পাহারা দিচ্ছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





