রাজধানীর হাজারীবাগে বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল আহম্মেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী।

হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজের সামনে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রায়হান উদ্দিন (২৩) ও রনি (২২)। তারা হাজারীবাগের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, রাতে আহত অবস্থায় ওই ‍তিন যুবককে ঢামেক হাসাপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে এক জনের মৃত্যু হয়।

বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমকে