নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নড়াইল সদর ও লোহাগড়া থানায় সাতজন করে এবং কালিয়া থানায় পাঁচজন।

শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ১৯পিস ইয়াবাসহ ১৯ জনকে আটক করা হয়। এদিকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৯টি মামলা দায়ের হয়েছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলকে মাদকমুক্ত করার লক্ষে অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ