আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তবে, তা আজ বৃহস্পতিবার জানা যাবে।
মন্ত্রী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওবায়দুল কাদেরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা আজ পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপরই চিকিৎসকরা ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, আগামীকাল শুক্রবার ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন।
চলাফেরা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২০ মার্চ সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এমআর





