ঝিনাইদহের ছয় উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত শিহাব উদ্দিন জানান, গ্রেফতারদের মধ্যে হরিনাকুণ্ডু উপজেলার তিন জামায়াত কর্মী রয়েছেন।
এছাড়া হত্যা, নারী নির্যাতন ও মাদকসহ বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু থেকে আরও পাঁচ জন, সদর থেকে আট জন,
শৈলকুপা থেকে তিন জন, কালীগঞ্জ থেকে দুই জন, কোটচাঁদপুর থেকে এক জন ও মহেশপুর থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
এআর





