চট্টগ্রামের রাউজান থেকে ৯ লক্ষ ভারতীয় রুপিসহ একজন কে আটক করেছে র‌্যাব। আটক হওয়া আনোয়ার হোসেন (৪৮) একজন হুন্ডি ব্যবসায়ী। বুধবার বিকাল ২.৩০টায় মুন্সীরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, ভারতীয় মুদ্রা অবৈধভাবে লেনদেনের সময় হুন্ডি ব্যবসায়ী আনোয়ারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া ভারতীয় মুদ্রার মধ্যে তিন লক্ষ রুপি মূল্যমানের এক হাজার রুপির ৩০০ নোট এবং ছয় লক্ষ রুপি মূল্যমানের পাঁচশ রুপির ১২০০ নোট আছে।

সোহেল মাহমুদ জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইআর