যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজু শেখ (৩৫) ও ইদ্রিস আলীর ছেলে নাজমুল হোসেন (২৮)।

বুধবার (০১ জুলাই) দুপুরে তাদেরকে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কর্মকর্তা এএসপি মোহাম্মদ জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বাসস্ট্যান্ডে ইয়াবা বেচাকেনার সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসএইচ