জামালপুরে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।
শহরের শহীদ হারুন সড়কে বুধবার দুপুর ১২টার দিকে একটি ট্রাক ও জিগাতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
এদিকে, জেলার বাস ও ট্রাক টার্মিনাল থেকে দূরপল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বকুলতলায় গিয়ে শেষ হয়।
কেএইচ





