ঝিনাইদহের শৈলকুপায় আবুল কাশেম (২৮) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ।

জানা যায়, উপজেলার দুই নম্বর মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ঠান্ডু বিশ্বাসের ছেলে কাশেমকে শনিবার সকালে শৈলকুপা থানার এএসআই সুজন ও মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ হাসেম খান জানান, এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কাশেম এর বিরুদ্ধে যৌতুকের মামলা রয়েছে। আদালতের মাধ্যেমে তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমকে