রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা এলাকায় একটি রাসায়নিক দ্রব্যের গুদামে ভয়াবহ আগুন লেগেছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেছেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কেএইচ





