ঢাকায় মানব পাচারকারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীসহ ওই চক্রের সদস্যদের আটক করে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে ২৫১টি পাসপোর্ট, মোবাইল, চেকবই ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইউম খান বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত। তারা মিয়ানমারের (রোহিঙ্গা) নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশি পাসপোর্ট করে তাদেরকে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

জেড