দিনাজপুর কাহারোল উপজেলার তের মাইল গড়েয়া এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার জুয়েল (৩০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাহারোল থানার এস আই প্রদিপ কুমার জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী শ্রাবণী পরিবহন নামে একটি বাস পঞ্চগড় যাওয়ার সময়, ১৩ মাইল গরেয়া পার হলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৩২৬) সাইড থেকে ধাক্কা লাগলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে অবস্থানরত একটি বালির ঢিপির সাথে ধাক্কা খায়।

এতে বাসের গেটে থাকা হেলপার সাথে সাথেই নিহত হয়। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, বিকেলে তেরমাইল গড়েয়া এলাকায় ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার জুয়েল মারা যান। এসময় আহত হন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওএফ/এমআইএস