ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি ভারতীয় বিমানে আগুনের ঘটনা ঘটেছে।
আজ (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে। তবে বিমানের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, সকালে ভারতের স্পাইসজেটের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় তার চাকায় সামান্য আগুন ধরে যায়।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের কর্মীরাই এই আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এমবি





