রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় শামীমা আক্তার লিজা (৩২) নামের এক মহিলা আত্মহত্যা করেছেন। রোববার রাতে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।জানা গেছে তিনি ব্যাংক কর্মকর্তা।
সোমবার সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নিহতের স্বামী আসাদুজ্জামান দাবি করেন, লিজা সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের মতিঝিল শাখায় ক্যাশিয়ার পদে চাকরি করতেন। হিসাবে গরমিল হওয়ায় চাকরি চলে যাওয়ায় তিনি আত্মহত্যা করেন বলে
তিনি জানান, লিজা ২০১২ সালে ব্র্যাক ব্যাংকে চাকরিতে যোগ দেন। সে সময় তিনি বনশ্রী শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। একদিন হিসাবে ৩০ হাজার টাকা গরমিল দেখা যায়। যার কারণে ওই সময় চাকরিটা হারাতে হয় তাকে। এরপর ২০১৩ সালের এপ্রিলে সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের মতিঝিল শাখায় একই পদে যোগ দেন লিজা। চলতি বছরের ১৩ মার্চ হিসাবে ১০ হাজার টাকা গরমিল দেখা যায়।
আসাদুজ্জামান আরো জানান, হিসাবে গরমিল হলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানালে তিনি এসে টাকা পরিশোধ করে দেন এবং ১৬ মার্চ তার মাধ্যমে বলে দেওয়া হয়, লিজার চাকরি আর নেই। এরপর রাতে বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লিজার ঝুলন্ত লাশ দেখতে পান তিনি।
বনশ্রী থানার এসআই এনামুল হক জানান, রোববার গভীর রাতে লিজার স্বামীর ফোন পেয়ে তিনি ওই বাসায় যান। এরপর ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় লিজার লাশ উদ্ধার করা হয়। লিজা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন বলে জানান এসআই ।
ঢাকা,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
জাতীয়
চাকরি চলে যাওয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় শামীমা আক্তার লিজা (৩২) নামের এক মহিলা আত্মহত্যা করেছেন। রোববার রাতে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।জানা গেছে তিনি ব্যাংক কর্মকর্তা





