ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কোটপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর উপজেলার পাগলা কানায় গ্রামের মাহাতাবের ছেলে সবু হোসেন, গয়েশপুর গ্রামের আক্কাসের ছেলে জাহিদ ও কোরাপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে বিপ্লব।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি শাটারগান, ১রাউণ্ড গুলি এবং ৬টি দা উদ্ধার করা হয়।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সলেমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক
ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঝিনাইদহ সীমান্তে ৪ জনের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখায় তাদের আটকে দেয়।
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল কর্মীরা।
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
ঝিনাইদহে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত মোহন শেখ বিএনপির কর্মী ছিলেন।
















