ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় হাবিব (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার দশমাইল এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাবিব নেত্রকোনা থেকে গত ২/৩ দিন পূর্বে এ এলাকায় মাছ ধরতে এসে নিখোঁজ হয়।
পরে বুধবার স্থানীয়রা ঐ এলাকার একটি ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ





