সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় হাটিকুমরুল থেকে তাকে আটক করা হয়। তিনি সলঙ্গা থানার রানীনগর গ্রামের আব্দুল আজিজ কালুর ছেলে।
সলঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) রেজাউল হক জানান, নাশকতার আশঙ্কায় রাসেলকে আটক করা হয়েছে।
কেএইচ





