ব্যবসায়ী ওমর ফারুককে হত্যাকারী পুলিশ সদস্যদের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভা চত্বরে বুধবার দুপুর সাড়ে ১২টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, জাসদ নেতা নঈমুল হক টুটুল, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার বকুল, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু ও নাজিম উদ্দিন।

এছাড়া মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেফতার এবং অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

১০ জুলাই রাতে শহর ফাঁড়ি পুলিশের একটি দল উর্মি রেস্টুরেন্টের বিপরীতে মক্কা হোটেলের সামনে ব্যবসায়ী ফারুককে ধরতে যায়। একপর্যায়ে ফারুক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও সোর্স ফারুকের পিছু নেয়। ১১ জুলাই সকালে ব্যবসায়ী ফারুকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ওই ঘটনায় থানায় এজাহার দেয়ার আগেই সন্দেহভাজন তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে সদর থানা পুলিশ।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই