"ফাগুন হাওয়ায় শীতের পিঠা পুলি" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের আয়োজনে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে বর্নাঢ্য আয়োজনে শুরু হয় পিঠা মেলা ও কবিতা উৎসব।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) মোঃ ফরিদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল।
অন্যান্যাদের মধ্যে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রাম,বিশিষ্ট রাজনীতিবিদ আশা খন্দকারসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪টি পিঠার সটল ঘুরে দেখেন। আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় গভীর রাত পর্যন্ত চলা এ পিঠা মেলায় বঙ্গবন্ধু কলেজের স্টল ৬৩ প্রকার বাহারি রকমের পিঠার সমরহ ঘটিয়ে অতিথিবৃন্দ ও দর্শকদের আকৃষ্ট করে।
সাইফুল্লাহ/এএস





