মাগুরায় আবারও বিএনপির দুই নেতার বাড়িতে পুলিশি তল্লাশির নামে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

জেলার শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি বাচ্চু মোল্ল্যার স্ত্রী রুপা খাতুন অভিযোগ করে বলেন, ২০-২৫ জন পুলিশ বুধবার সন্ধ্যায় ওয়াবদা রাইনগরের বাড়িতে তার স্বামীকে খুঁজতে এসে ঘরের চেয়ার, টেবিল, বাইসাইকেল, হাড়ি-পাতিল, আসবাবপত্র ভাঙচুর করে।

একই রাতে ওয়াবদা গ্রামের নাকোল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিলের বাড়িতে পুলিশ ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আওলাদ হোসেন জানান, পুলিশ আসামি বাচ্চু মোল্ল্যাকে খুঁজতে গিয়েছিল। তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভোকাস। বাচ্চু টাকার বিনিময়ে নাশকতা সৃষ্টির গডফাদার।

কেএইচ