“স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বৃহস্পতি বার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা চত্বর থেকে বিশ্ব হাত ধোয় দিবস উপলক্ষে এক বর্ণাট্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী অংশ নেয়। র‌্যালি শেষে বিশ্ব হাত ধোয় দিবস দেবীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপত্বিতে দেবীগঞ্জ ইএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর ওমর ফারুক এর সঞ্চালনে বক্তব্য দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহদোয়গণ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকার ও লুৎফুন্ন নাহার লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লা-আল মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ রুনা লায়লা, দেবীগঞ্জ ইএসডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর ওমর ফারুক সহ বিভিন্ন ছাত্র-ছাত্রী ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা এবং সাংবাদিকবৃন্দ।

এমআর