সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বড়পাথর সীমান্ত এলাকা থেকে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ২৩৪ বোতল ভারতীয় মদ আটক করেছে।

বুধবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

সিলেটের ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সোনাপুর বিওপির নায়েক বজলুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। টিমটি মালিকবিহীন অবস্থায় ২৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মদের মূল্য তিন লাখ একান্ন হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জেআই