শহরের কামারগাড়ী থেকে শনিবার ২০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক মোলাইন (৩৮) জয়পুরহাট জেলার কড়াই মাদ্রাসা এলাকার মোঃ কিনু মিয়ার ছেলে।
র্যাব-১২-এর অধিনায়ক মুছাদ্দেক ইবনে মজিব জানান, বগুড়া স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদ পেয়ে শহরের কামারগাড়ী কলেজ গেট সংলগ্ন জননী ফার্মেসি ও চিকিৎসালয়ের সামনে থেকে মোঃ মোলাইনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোলাইন দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।
জেআই





