রাজধানীর কামরাঙ্গীচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সালাম শিকদার (৪৮)। এ ঘটনায় শহীদ (৪৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
নিহতের সহকর্মী মনিরুল ইসলাম জানান, কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সালাম ও শহীদ।
এ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টা ৩০ মিনিটে সালামকে মৃত ঘোষণা করেন। আহত শহীদ সেখানে চিকিৎসাধীন।
ওএফ





