গাজীপুর জেলার শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।


বুধবার সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এমসি বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে তিনজন নিহত ও দুইজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


এমই