বিএনপির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ হয়েছে। এ উপলক্ষে সকালে আলাইপুরের বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দুপুর ১২টার দিকে নাটোর স্টেশন বাজার থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে পৌঁছলে পুলিশ বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা ফিরে গিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, পৌর মেয়র শেখ এমদাদুল হক আল-মামুন, দেওয়ান শাহীন প্রমুখ।

ঢাকা, ১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই