রাজধানীর মালিবাগ ও কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় রোববার সকালে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মালিবাগের এপেক্স শো-রুমের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে কাঞ্চন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ফ্লাগুন ও দিবানিশি বাসের মাঝে চাপা পড়ে কাঞ্চন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরে বিআরটিসির বাস ডিপোর সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার এসআই মুক্তার হোসেন।
তিনি জানান, রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
এআর





