কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ১ প্লাটুন ব্যাটালিয়ন সদরে রিজার্ভ রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি সদস্য বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা হতে মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মিডিয়া উইং মোঃ মহসিন মিয়া জানান, বিজিবি সদস্যরা আগামী ১১ মে পর্যন্ত মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
উল্লেখ্য যে, আগামি ৯ মে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কেএইচ





