আজ রোববার সাভারে যাত্রীবাহী একটি বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের নিকটে এ দূর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) দীপক কুমার চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমনিউজবিডিকে বলেন, রাস্তা পারাণোর সময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা মৃতদেহটি উদ্ধার করি। তবে এখনও ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এমকে