[b]ঢাকা:[/b] জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু পরিষদ।
জানা গেছে, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তিসহ কয়েকদফা দাবিতে শুক্রবার সকাল থেকেই তারা প্রেসক্লাবে অবস্থান করছেন।
এ ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
প্রেসক্লাবে জাতীয় হিন্দু পরিষদের অবস্থান
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু পরিষদ। জানা গেছে, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তিসহ কয়েকদফা দাবিতে শুক্রবার সকাল থেকেই তারা প্রেসক্লাবে অবস্থান করছেন।
বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি-.সম্পাদক নির্বাচিত
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
খুলনা প্রেসক্লাবে হামলা: গভীর রাতে গ্রেফতার ২
খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদলের ৪ নেতা বহিষ্কার
কপোতাক্ষ নদের বালু লুটের সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
















