বিএনপির ২৪ জন পোলিং এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
নির্বাচনের ঠিক আগের দিন আজ(রোববার) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বুলবুল।
রাজশাহী বিএনপির মেয়র প্রার্থী দুপুরে নির্বাচন কমিশনে আবারও অভিযোগ দিতে গিয়ে একথা বলেন।
এসময় বুলবুল বলেন, এই নির্বাচনকে বিএনপি আন্দোলন হিসেবে দেখছে। সোমবার (৩০ জুলাই) বিএনপির নেতাকর্মীদের কাফনের কাপড় মাথায় বেধে ভোট কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিএনপি প্রস্তুত।
তিনি আরও বলেন, এই আন্দোলন সফল হবেই। জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। পুলিশ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের বাড়িবাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। এই হুমকিতেও কাজ না হওয়ায় পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করানো হচ্ছে।
এমবি





