নিখোঁজ হওয়ার তিনদিন পর জাহিদ মোড়ল (১২) নামে এক স্কুল ছাত্রের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার বলরামপুর গ্রামের পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ উপজেলার বলরামপুর গ্রামের শরিফুল মোড়লের ছেলে।
শরিফুল মোড়ল জানান, তার ছেলে পাশ্ববর্তী ইসলামকাটি পার্বর্তীনাথ হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। সোমবার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গত ৭ জুলাই জাহিদ নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তালা থানার এসআই মজিবর জানান, নিহতের হাত-পা বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত ছিল। এছাড়া নখও উপড়ানো ছিল। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ঢাকা. ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





