বগুড়ার শহরতলী দ্বিতীয় বাইপাস মহাসড়ক এলাকার জয়বাংলা হাটের পাশে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল আলম খান রাজু জানান, বৃহস্পতিবার সকালে জয়বাংলাহাট ও মন্ডলধরণ গ্রামের রাস্তায় পশ্চিম মন্ডলধরণ গ্রামের জনৈক বেলালের ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
লাশ উদ্ধারের স্থানে কোনো রক্ত নেই, এমনকি ধস্তাধস্তির কোন আলামতও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমকে





